Page Nav

HIDE

Breaking News:

latest

২৫ মার্চ শুরু ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

  আগামী ২৫ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১১ এপ্রিলকে ঈদের দিন...

 

২৫ মার্চ শুরু ঈদুল ফিতরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি


আগামী ২৫ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১১ এপ্রিলকে ঈদের দিন ধরে-এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে রেলওয়ের এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। 


৩১ মার্চ পর্যন্ত  চলবে আগামী ২৫ মার্চ শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি । আর অগ্রিম ফিরতি টিকিট বিক্রি আগামী ৪ এপ্রিল শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত চলবে।


সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেলওয়ে। তবে এবার ঈদের ক্ষেত্রে সাত দিন আগে পাওয়া যাবে অগ্রিম টিকিট।


ঈদযাত্রা কর্ম পরিকল্পনা নির্ধারণে আগামীকাল বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক শেষে বিষয়টি বিস্তারিত জানাবেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।




সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "


Popular Posts